চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ আটক একজন
জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ইয়াবা ট্যাবলেট এবং নগদ অর্থসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ডিএনসির একটি চৌকস টহল দল শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা গ্রামের একটি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: সুহেল রানা (৪০)। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২,০২,১১০ টাকা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
