
জাহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর)–এর অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ৩২ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের যোগীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির নাম রাজ কুমার (৪৩)। তিনি গোমস্তাপুর উপজেলার যোগীবাড়ি গ্রামের মৃত যোগিন্দ্র রবিদাসের ছেলে।
অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয় বলে জানায় ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়। উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত টাকার বিষয়ে নিশ্চিত করেছেন উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।