প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
চন্দনাইশ প্রেসক্লাবের দুই বছরের জন্য নতুন কমিটি গঠন

চন্দনাইশ প্রেসক্লাবের দুই বছরের জন্য নতুন কমিটি গঠন
চন্দনাইশ থেকে মোহাম্মদ ফোরকান (বিশেষ প্রতিনিধি) প্রতিবেদনে জানা গেছে, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের চন্দনাইশ প্রতিনিধি জাহাঙ্গীর চৌধুরীকে সভাপতি এবং দৈনিক বাংলাদেশ সমাচারের সৈকত দাশকে সাধারণ সম্পাদক করে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের ২৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) বিকেলে চন্দনাইশস্থ অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মাও. মোঃ মোজাহেরুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মাও. মোঃ মোজাহেরুল কাদেরকে উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি, এবং সৈকত দাশ ইমনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারী ও সদস্যরা হলো:
- সিনিয়র সহ-সভাপতি: মোঃ জাহাঙ্গীর আলম (দি ডেইলি বাংলাদেশ ডায়েরি)
- সহ-সভাপতি: মোঃ ফায়জুল হক দস্তগীর (স্বদেশ প্রতিদিন)
- যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আরফাত হোসেন (আলোকিত সকাল)
- সাংগঠনিক সম্পাদক: মোঃ তারেক (বাংলা টিভি)
- সহ-সাংগঠনিক সম্পাদক: জনি আচার্য্য (দৈনিক ভোরের আকাশ)
- দপ্তর সম্পাদক: মোঃ আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ)
- অর্থ সম্পাদক: ফয়সাল সিদ্দিকি ইমন (স্টার বাংলা টিভি)
- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী (আলোচিত কন্ঠ)
- প্রচার সম্পাদক: মোঃ সবুজ মৃধা (দৈনিক সংবাদ দিগন্ত)
- তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ ছাদেক হোসাইন (গণমানুষের আওয়াজ)
- সদস্যবৃন্দ: মনজুর মোর্শেদ (দেশ প্রতিদিন), আবদুর রাজ্জাক (প্রথম আলো), মুহাম্মদ এরশাদ (আজাদী), আজিমুশ-শানুল হক দস্তগীর (আজকের পত্রিকা), শহীদুল ইসলাম (দৈনিক নিরপেক্ষ), মীর খালেদ মাহমুদ বাবর (বিটিভি চট্টগ্রাম), নয়ন দাশ (দৈনিক আলোচিত প্রতিদিন), মোঃ আমিনুর রহমান (দৈনিক অধিকরণ), মোঃ নেয়াজুর রহমান নয়ন (দৈনিক আজকের বাংলা), মোঃ মোকাম্মেল (জন দর্পন), আবদুল হাফিজ (সাপ্তাহিক মাইনী), মোঃ মোকতার (গণকণ্ঠ)।
সভায় বক্তারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতা প্রসারে এগিয়ে যাওয়াকেই চন্দনাইশ প্রেসক্লাবের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্তও গৃহীত হয়।
নবনির্বাচিত কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)