
মোহাম্মদ ফোরকান (বিশেষ প্রতিনিধি)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চন্দনাইশ সদর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক মাস্টার নুরুল আলম, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, মো. আজিমুশ শানুল হক দস্তগীর, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরফাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মনজুর মোরশেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাদেক হোসেন এবং প্রচার সম্পাদক সবুজ মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত। শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।