1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার - আমার সকাল ২৪ |
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:৪৩|
ব্রেকিং নিউজ:
দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নোয়াখালীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের টহল জোরদার নবীনগরে পুকুরপাড়ের আম গাছে ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার আখাউড়ায় প্রাইমারী স্কুলের পরিত্যক্ত ভবনে বৃদ্ধের মরদেহ উদ্ধার পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু গাবতলি বাস টার্মিনালে ঈদযাত্রা নিরাপত্তা পরিদর্শনে আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ঈদযাত্রায় স্বস্তি: শিমুলিয়া ঘাট থেকে বরিশাল-চাঁদপুরে বিশেষ লঞ্চ সার্ভিস চালু রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দল পরিদর্শন করলো ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কুড়িগ্রামে এমপির গাড়ি খাদে, অল্পের জন্য বাঁচলেন ড. আতিক মুজাহিদ তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের ঈদ উপহার প্রদান প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার রাঙামাটিতে অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১ মাদক কারবারি মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ঝিকরগাছায় ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত নওগাঁর আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার ভূমিমন্ত্রী: জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত

চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

উথোয়াই খৈ রাখাইন
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ১৮, ২০২৬,
চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, উথোয়াই খৈ রাখাইন, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪ টার দিকে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গুয়াপঞ্চক এলাকায় দেয়াং বাজার আশ্রয় প্রকল্পের একটি গুচ্ছগ্রাম থেকে সুমি আক্তার (২৮) এবং তার দেড় বছরের মেয়ে ওয়াসিহা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমি আক্তার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করলে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ নিহতের স্বামী সিএনজি চালক মোহাম্মদ মিজানকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। মোহাম্মদ মিজান পটিয়া উপজেলার কৈয়গ্রাম মালিয়ারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭ টায় লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় বোন বেবি আক্তার এবং দুলাভাই মো. এনামুল হক অভিযোগ করেছেন, “সুমি আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” তারা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল এবং কিছুদিন আগে স্বর্ণালংকার বন্ধক নিয়ে তাদের মধ্যে তর্ক হয়েছে। সুমির শাশুড়ি ঘটনার পর পালিয়ে গেছেন। তারা এই ঘটনার ন্যায়বিচারের দাবি করেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মৃত লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে নিহতের স্বামী মো. মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper