1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঘুষ না দেওয়ায় কাগজপত্র যাচাই ছাড়াই তদন্ত প্রতিবেদন প্রদান অভিযোগ - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| ভোর ৫:০৭|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

ঘুষ না দেওয়ায় কাগজপত্র যাচাই ছাড়াই তদন্ত প্রতিবেদন প্রদান অভিযোগ

মোঃ জাহিদুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬,
ঘুষ না দেওয়ায় কাগজপত্র যাচাই ছাড়াই তদন্ত প্রতিবেদন প্রদান অভিযোগ
ঘুষ না দেওয়ায় কাগজপত্র যাচাই ছাড়াই তদন্ত প্রতিবেদন প্রদান অভিযোগ

ঘুষ না দেওয়ায় কাগজপত্র যাচাই ছাড়াই তদন্ত প্রতিবেদন প্রদান অভিযোগ

মোঃ জাহিদুল ইসলাম
ক্রাইম রিপোর্টার 
আমার সকাল ২৪

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সাফা আ সাদিকের বিরুদ্ধে ঘুষ না দেওয়ায় কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি আর মামলা নং ২৪৪/২৫-এর তদন্তভার উপসহকারী ভূমি কর্মকর্তা সাফা আ সাদিককে প্রদান করা হয়। বিবাদীদের দাবি—তদন্ত প্রতিবেদন তাদের পক্ষে দেওয়ার শর্তে ওই কর্মকর্তা ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

লিখিত অভিযোগে সাবেক সেনা সদস্য রেজাউল করিম, কাদের সিকদার ও মাহমুদা আক্তার উল্লেখ করেন, আমতলী উপজেলার ৫৫ নং ছকনাটা মৌজার এস.এ ১৫০ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক ছিলেন ফজল আলী (পিতা– আইউব আলী)। তিনি ১৯৭৬ সালের ৮ জুন ৩৫৮ নং দলিলের মাধ্যমে জমি কাশেম আলীর কাছে হস্তান্তর করেন।

পরবর্তীতে কাশেম আলী ২০১৬ সালের ৫ ডিসেম্বর ৯০৮ নং দলিল এবং ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি ১০৫৮ নং দলিলের মাধ্যমে মোট ২ দশমিক ৩৩ একর জমি বিবাদীদের নিকট বিক্রি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, উক্ত জমিতে রোপিত গাছ কেটে নেওয়ার ঘটনায় মোঃ শাহ আলম জমাদার আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয় সাফা আ সাদিককে।

বিবাদীদের দাবি, ঘুষ দিতে রাজি না হওয়ায় সাফা আ সাদিক প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই দ্রুত আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাফা আ সাদিক সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে আমতলী উপজেলা ভূমি কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, “মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তোশিলদারের সঙ্গে আলোচনা করা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper