প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
গৌরনদীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরনদীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ আসাদ সরদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে আসাদ সরদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসাদ সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)