
মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
গোমস্তাপুরে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মিজানুর রহমানের সঙ্গে উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মিজানুর রহমান, (চাঁপাইনবাবগঞ্জ-২) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা (রুমি) এবং জামায়াত মনোনীত মেয়র প্রার্থী তারিকুল ইসলাম বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, প্রভাষক মনিরুজ্জামান ডাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মিজানুর রহমান সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।