
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্য—সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন—সহ এক শিশু (১৩) আহত হয়েছেন।
ভোটকেন্দ্রে দায়িত্বরত এসআই জাহিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে খালের ওপার থেকে ককটেল ছুঁড়ে দেয়। বিস্ফোরণের কারণে ভোটকেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।