1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গাবতলীতে আগুনে বিধবার ঘর ছাই, থানায় অভিযোগ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:২১|
ব্রেকিং নিউজ:
ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ

গাবতলীতে আগুনে বিধবার ঘর ছাই, থানায় অভিযোগ

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, জুলাই ৭, ২০২৫,
গাবতলীতে আগুনে বিধবার ঘর ছাই থানায় অভিযোগ
গাবতলীতে আগুনে বিধবার ঘর ছাই থানায় অভিযোগ

গাবতলীতে আগুনে বিধবার ঘর ছাই, থানায় অভিযোগ

বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের পাইকরতলী গ্রামে প্রতিপক্ষের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক বিধবার বসতবাড়ি। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে সংবাদ সংগ্রহে আসা এক সাংবাদিককেও হুমকি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শাহজাহান আলীর স্ত্রী মোছাঃ শরিফুন বেওয়া দীর্ঘদিন ধরে পাইকরতলী গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন। জমি-সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার (২৮ জুন) রাত দেড়টার দিকে প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

বিধবা শরিফুন বেওয়ার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আসবাবপত্র, ধান-চাল ও নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিধবার ছেলে রুবেল মিয়া।

রুবেল মিয়া বলেন, “জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুস সামাদ ও তাঁর শরীকদের সঙ্গে মামলা চলছে। আগেও আপোষ-মীমাংসার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি। তারাই আমাদের ঘরে আগুন লাগিয়েছে।”

শনিবার (২৯ জুন) এ ঘটনায় মোঃ রুবেল বাদী হয়ে মোঃ আব্দুস সামাদসহ ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গাবতলী মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযোগটি তদন্তাধীন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজের নিরাপত্তা ও মানবাধিকারকেই প্রশ্নবিদ্ধ করে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper