
গাজীপুর সংবাদদাতা: আরিফুর রহমান
পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের কাজিবাড়ি রোড, পুকুরপাড় এলাকায় ৫০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ৫০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী হারুন।
এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আদনান খান, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভুঁইয়া এবং স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, এই বিক্রয় কেন্দ্রের মাধ্যমে রমজান মাসে ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে, যা স্থানীয় জনগণের জন্য বিশেষ সহায়ক হবে।