1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গজারিয়া নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪ - আমার সকাল ২৪ |
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৩:৩০|
ব্রেকিং নিউজ:
পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার

গজারিয়া নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪

মোঃ দুলাল সরকার
  • আপলোডের সময় : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫,
গজারিয়া নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪
গজারিয়া নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪

গজারিয়া নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪

 

মোঃ দুলাল সরকার
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে ১৪ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

গজারিয়ায় এ হতাহতের ঘটনা ঘটে আহতরা হলেন- রিয়াজুল (৩২), নাইম (২০), মাহেদুল (২৪), মিন্টু (৩৫), সমুন (২৪), মামুন আলী (২৮), আবুবকর(২২), রাকিব (২৮), কামাল (৫০), মিরাজ (২২),আল আমিন (২২), রাজিউল (২২), মানিক (২৭), আজাদ (৩৫)। আহতদের অধিকাংশের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায় বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত নির্মাণ শ্রমিক সুমন বলেন, ‘গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় সিটি অর্থনৈতিক অঞ্চলের ভেতরে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। আজকে ভবনটির ছাদ ঢালাইয়ের আমরা প্রায় ৩০-৪০জন শ্রমিক ঢালাই কাজ শুরু করি। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল কিন্তু দুপুর একটা দিকে সাটার-সহ ছাদের বড় অংশ ধসে পড়লে বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সোলাইমান বলেন, ‘আমাদের হাসপাতাল এখনো পর্যন্ত ১৪জন রোগী এসেছে। তাদের মধ্যে আজাদ, রাজিউল, আল আমিন ও সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আমরা এখনো পর্যন্ত ১৪-১৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আমি নিজেও সেখানে যাচ্ছি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানটির কনস্ট্রাকশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক শহিদুল ইসলাম, ‘আমি কথা বলার অবস্থায় নেই। বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি পরে কথা বলব।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper