
মোঃবিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার
জেড এম টিভি নিউজ ২৪
খুলনার পাইকগাছায় ভারতী মন্ডল নামে এক পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ মার্চ) তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।
ভারতী মন্ডল ওই গ্রামের বাসিন্দা। তিনি বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) চিনময় মন্ডলের মা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কে বা কারা ভারতী মন্ডলকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের মাছের ঘেরে ফেলে রেখে যায়। রোববার সকালে প্রতিবেশীরা বাড়িতে এসে তাকে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। পরে তার মরদেহ ঘেরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।