
নয়ন, স্টাফ রিপোর্টার, কোটালীপাড়া |
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রান্নার গ্যাস (এলপিজি) বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ভোক্তাদের অভিযোগ ছিল, স্থানীয় কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে এলপিজি সিলিন্ডার বিক্রি করছেন। অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত টাকা আদায়কারী ব্যবসায়ীকে শনাক্ত করে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,
"সরকার নির্ধারিত মূল্যের তালিকা দোকানে দৃশ্যমান রাখতে হবে। যারা কৃত্রিম সংকট তৈরি করবে বা বেশি দামে পণ্য বিক্রি করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।"
অভিযানকালে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করার আহ্বান জানানো হয়। সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।