
মোঃ বিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, আমার সকাল২৪
কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রাজনগর বাঁকাবশী গ্রামের আহাদ আলীর মেজ ছেলে, মোঃ সলিম উদ্দিন আজ ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সলিম উদ্দিন রোযা অবস্থায় প্রতিদিনের মতো জীবিকার তাগিদে আলমসাধু গাড়ী চালিয়ে ডুমুরিয়া গাছ মারার কাজে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে ঝিলেরডাঙ্গা ডুমুরিয়ায় গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় আরও তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।
সলিম উদ্দিনের যোহরবাদ জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তার জন্য দোয়া চাওয়া হয়েছে।