কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
ক্রাইম রিপোর্টার | নিউজ ডেস্ক
আমার সকাল ২৪
যশোরের কেশবপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. কেশবপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রশীদ (৪২),
২. সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত আলী (৪৫) এবং
৩. বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রজব আলী গাজী (৪২)।
এ বিষয়ে কেশবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
