
ঢাকা, ৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে আরও ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। ক্রয়কৃত ডলারের কাটঅফ মূল্য ছিল ১ ডলার = ১২২.৩০ টাকা।
চলতি ফেব্রুয়ারি মাসে দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৪৩২ কোটি ৩০ লাখ ডলার (৪.৩২ বিলিয়ন ডলার)।
বাংলাদেশ ব্যাংকের এই নিলাম সাধারণত বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং বাজারে ডলারের সরবরাহ নিয়ন্ত্রণের জন্য করা হয়।