
মোঃ সিয়াম সাব
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি
কুমিল্লা কোতোয়ালী থানার ওসি মহিনুল ইসলাম ও ডিবির ওসি আবিদুল্লাহর বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা মামলা সহ একাধিক মামলায় জড়িয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং অর্থ আদায় করা হচ্ছে। টাকা না দিলে গভীর রাতে গ্রেফতারকৃতদের মারধরের অভিযোগও পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানান, অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হওয়া উচিত। তবে টাকার বিনিময়ে মামলা দিয়ে পরিবারগুলোকে নিঃস্ব করা মানবাধিকার লঙ্ঘন ও মানবতার পরিপন্থী। এ অবস্থায় তারা সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের হস্তক্ষেপ কামনা করেছেন।