
মো: সিয়াম হোসন প্রীতম, কুমিল্লা
কুমিল্লা জেলার জনপ্রিয় এশিয়া টেলিভিশনের নিজস্ব সাংবাদিক রেজা মুঠোফোনে হুমকির শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
জানা যায়, রেজা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধ সম্পর্কিত সংবাদ প্রকাশ করে আসছেন। সম্প্রতি এই ধরনের প্রতিবেদনের কারণে একটি চক্র তাকে ফোনে হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিক রেজা জানান, গত ১৮ মার্চ রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাকে ফোন করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। তিনি বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকি পাওয়া দুঃখজনক। বিষয়টি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।”
স্থানীয় সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারা হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি করেছেন।
এ বিষয়ে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন কুমিল্লার সাংবাদিকরা।