প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি আব্দুল মান্নান গ্রেফতার

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি আব্দুল মান্নান গ্রেফতার
ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ মডেল থানাধীন পুলেরঘাট বাজার সংলগ্ন জালুয়াপাড়া মোড়ে ফাল্গুনী সিনেমা হলের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি আব্দুল মান্নানকে ৪৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলেরঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন এসআই মামুনুর রশিদ ও পিএসআই খলিলুর। তারা জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তাকে গ্রেফতার করতে পুলিশ নজরদারি চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং-৪২, তারিখ: ২১ এপ্রিল ২০২৬; ধারা: ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এলাকাকে মাদকমুক্ত করা হবে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)