প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
কসবা থানা পুলিশের মাদক অভিযান: ১৬ কেজি গাঁজাসহ ১ কারবারী গ্রেফতার

কসবা থানা পুলিশের মাদক অভিযান: ১৬ কেজি গাঁজাসহ ১ কারবারী গ্রেফতার
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
২৫ এপ্রিল ২০২৬ রাত ১০:৩০ মিনিটে কসবা উপজেলা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়। পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ জামশেদ প্রকাশ জমসেদ (৩৫)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আব্দুল মালেক প্রকাশ খালেকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে আরও ৩টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে বিধি মোতাবেক থানায় মালামাল তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)