
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ পৃথক দুইটি অভিযানে ১৭ কেজি গাঁজা ও ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করে ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। প্রথম অভিযানটি ২৯ মার্চ দুপুর ৩.৩০ ঘটিকায় বায়েক ইউনিয়নের কৈখলা এলাকা থেকে পরিচালিত হয়, যেখানে ২ জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা জব্দ করা হয়। এরপর বিকেল ৫.১৫ ঘটিকায় কসবা পৌরসভার আড়াইবাড়ী এলাকা থেকে আরও একজন মাদক কারবারীকে ১৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জয়নাল আবেদীন প্রকাশ সবুজের বিরুদ্ধে ইতিপূর্বে ৪টি মাদক মামলা রয়েছে। পুলিশ উভয় ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করেছে এবং উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা:
১. মোঃ জয়নাল আবেদীন প্রকাশ সবুজ (৩৯), চুনারুঘাট, হবিগঞ্জ
২. বাবুল খা প্রকাশ বাবুল (২৫), মাদারীপুর সদর, মাদারীপুর
৩. আঃ আলীম (৬০), বাঙ্গরাবাজার, কুমিল্লা