
সাইদুল ইসলাম,বালাগঞ্জ, (সিলেট) বিশেষ প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর তাজপুর বাজারে মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে ২৯,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমমুন নাহার আশা অভিযানে অংশ নেন। জরিমানার কারণ ছিল মহাসড়কের ফুটপাত দখল, মূল্য তালিকা না প্রদর্শন এবং লাইসেন্স ব্যতীত গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রি। আদালত পুলিশের প্রতি সিলেট-ঢাকা মহাসড়কে অবৈধ পার্কিংরোধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। মুনমুন নাহার আশা জানান, ভোক্তা অধিকার রক্ষা ও বাজার শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।