1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক - আমার সকাল ২৪ |
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪১|
ব্রেকিং নিউজ:
মাদারগঞ্জে ভোটগ্রহণ শুরু, ভোটারদের উপচে পড়া ভিড় ভোটের দিনে খালেদা জিয়াকে স্মরণ করলেন ছাত্রদল সভাপতি ময়মনসিংহে শুরু হলো ভোটগ্রহণ, ১৭ বছর পর আনন্দে ভোটাররা ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৭ বছর পর ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ অনুভূতি সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: পাহাড়ি দুর্গম এলাকায় কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা বলয়ে ব্যালট পাঠানো সম্পন্ন উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় রাজশাহীতে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা–৮ আসনের এক কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা, পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বেগমগঞ্জে ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক ভোট দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান— জামায়াত আমির মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক তারেক রহমান: বিএনপি ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের জন্য ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হবে রাজশাহীর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ সৈয়দপুরকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ বহন করছে: মাহদী আমিন ত্রয়োদশ সংসদ নির্বাচন: যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, ৭১টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা গাইবান্ধার পলাশবাড়ীতে ৭১ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিবকে সমর্থন জ্ঞাপন কুড়িগ্রামে নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত, ৭০৬ কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিবচরে নির্বাচনকে ঘিরে জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ এসে জনতার ধাওয়ায় দৌড়ে পালালেন জামায়াত নেতা নির্বাচনের আগে সিএনজির দৌরাত্ম্য, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ গণনা শেষে জেলা জামায়াত আমিরের কাছে ৭৪ লাখ টাকা উদ্ধার, আটক নিয়ে বিতর্ক নির্বাচনের আগে প্রধান সড়কে অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভোট প্রচারণা বিএনপির ইশতেহারে মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব গাজীপুরে বিএনপির উদ্যোগে ভোটারদের মাঝে কেন্দ্র নম্বরসহ স্লিপ বিতরণ যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হবে শুক্রবার: ইসি সানাউল্লাহ কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজন আটক সিইসি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের দাফন

একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক
একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক

একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক

নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল 

দীর্ঘ আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটেও অংশ নিচ্ছেন ভোটাররা। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ভোটের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনে নির্বাচন স্থগিত হওয়ায় এবার ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১,৭৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৭ লাখ, যার মধ্যে প্রায় ৪ কোটি ৯০ লাখ তরুণ ভোটার প্রথমবার বা নতুন ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করছেন। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ২১ হাজারের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটসহ সব ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তারা আসনভিত্তিক ফল ঘোষণা করবেন এবং চূড়ান্ত ফল শুক্রবার বিকেল নাগাদ প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper