1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা - আমার সকাল ২৪ |
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ১২:৩৮|
ব্রেকিং নিউজ:
রাজবাড়ীতে ২৫০ পরিবার পেল ইফতার সামগ্রী শৈলকুপার রাজনৈতিক ও মানবিক ব্যক্তিত্ব: সাবেক মেয়র খলিলুর রহমান সরাইলে একুশের প্রথম প্রহরে হট্টগোল, রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে পারেননি রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীর চরে নবজাতকের মরদেহ উদ্ধার বেতাগীতে ভিবিডির আয়োজন “তারুণ্যের মনে অমর একুশে” উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বেলকুচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ-এর ঝিকরগাছায় গণসংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার সিলেটে রাত ৯টায় দোকান বন্ধের বিধিনিষেধ শিথিল ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার : আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান নোয়াখালীর কবিরহাটে তেলের গাড়ির চাপায় ২ পথচারী নিহত, একজন গুরুতর আহত নোয়াখালীর সোনাপুর বাজারে মূল্যতালিকা ছাড়া বিক্রি, ভোক্তা অধিকার লঙ্ঘন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে নবনির্বাচিত এমপি ডা. ফরিদ-এর জুম্মা নামাজ ও অনুদান প্রদান মানিকগঞ্জে পিকআপ–ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত কারওয়ান বাজারে সড়ক দখল করে অস্থায়ী দোকান, যান চলাচলে চরম ভোগান্তি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি নোয়াখালী জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কালিহাতীতে র‍্যাবের অভিযানে ৪১ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মুরগি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: “ডাক্তারই মানুষের কাছে” ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাওয়ের চেষ্টা, অন্তত একজন নিহত ১১ জন আহত রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের স্লোগান প্রথম আলোয় হামলা: ব্যর্থতার দায় স্বীকার করলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর খান ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম: বাড়ছে প্রতিযোগিতা, বাড়ছে চাপ বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নতুন সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজিন চৌধুরী লিলি ট্রাম্পের শুল্ক নীতিকে সুযোগ হিসেবে দেখছে চীন, বিশ্ববাণিজ্যে প্রভাব বাড়ানোর কৌশল দেশের স্বর্ণের দাম ২০ ফেব্রুয়ারি: প্রতি ভরিতে দাম সমন্বয় একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: ডিএমপি রাজধানীতে রমজানের শুরুতেই চড়া মাছ ও সবজির দাম, মুরগিতে সামান্য হ্রাস বোচাগঞ্জে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা

সোলায়মান গনি
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা
উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা

উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা

সোলায়মান গনি (উপজেলা প্রতিনিধি), উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণকপাড়া গ্রামে আবু কালাম (১৮) নামে এক তরুণ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজ ঘরে ঘুমাতে যান আবু কালাম। রাত আনুমানিক ৩টার সময় সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে নিচে নামানো হলেও ততক্ষণে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হওয়া যায়।

একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে; তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper