
মুহাম্মদ সোলায়মান গনি, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম জেলা
০৫ মার্চ ২০২৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ও বুড়াবুড়ি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়েছে। অভিযানে দুই ভাটাকে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
তবকপুর ইউনিয়ন:
মেসার্স এইচ বি ইউ ব্রিকস লিমিটেডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনার কারণে ভাটার স্থাপনাগুলো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
বুড়াবুড়ি ইউনিয়ন:
মন্ডলের হাট এলাকায় অবস্থিত আরেকটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০২৯-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স না থাকায় ভাটার চিমনি ওয়াল ভেঙে ফেলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।