
জাহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের আমির জননেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানানো হবে। আমের হিমাগার তৈরি করে সারা বছর সংরক্ষণ ও প্রসেসিং করে চাঁপাইনবাবগঞ্জকে বাংলাদেশের ও বিশ্বের সঙ্গে যুক্ত করা হবে।”
ডা. শফিকুর রহমান আরও জানান, ভোটের মাধ্যমে পুরাতন ব্যবস্থাপনাকে লাল কার্ড দেখিয়ে নতুন পরিবর্তনের স্বাগতম জানাতে হবে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, “জীবন দেব, কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটিও দেব না। দেশের জন্য ষড়যন্ত্র থামানো যাবে না।”
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাকসু, ডাকসু ও জাগপা’র নেতৃবৃন্দসহ চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে সভাকে পরিণত করে এক উৎসবমুখর জনসমুদ্রে।
লক্ষ্য: দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন সমাজ এবং নারীর সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা।