1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ - আমার সকাল ২৪ |
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ১১:১৭|
ব্রেকিং নিউজ:
বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীদের জয় ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো— সুনামগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মন্ত্রিসভায় নতুন–পুরোনোর সমন্বয়, আলোচনায় যেসব নাম বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান কক্সবাজার-১ আসনের জনগণকে সালাহউদ্দিন আহমদের কৃতজ্ঞতা বিজয়ী বিএনপিকে গণতন্ত্রী পার্টির অভিনন্দন ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে ইসি তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র যশোরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায়: তারেক যুগের সূচনা মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডব, নিহত ৩৮ চট্টগ্রাম বিভাগে বিএনপির আধিপত্য, কয়েকটি আসনে স্বতন্ত্র ও অন্যান্য দলের জয় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ বলে অভিনন্দন ধানের শীষে বিজয়ী ১৩ সুপ্রিম কোর্ট আইনজীবী রংপুরে জামায়াত জোটের তোপ, ৬ আসনের ৫টিতে সরাসরি জয় নতুন সরকারের শপথ কে পড়াবেন? মোদি ও যুক্তরাষ্ট্র বিএনপির জয়ের জন্য অভিনন্দন জানালেন বরিশাল বিভাগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের তালিকা বেসরকারিভাবে পাওয়া ফলাফলের ভিত্তিতে নিম্নরূপ— খুলনা বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীরা

ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬,
ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ
ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ

ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমরা মুসলমান হিসেবে নামাজ, রোজা, হজ ও যাকাতে যেমন বিশ্বাস করি, তেমনি ইসলামী মূল্যবোধেও বিশ্বাস রাখি।

তিনি বলেন, এ দেশের হক্কানী আলেমরা সবসময় জাতিকে সঠিক পথ প্রদর্শন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারের জাতীয় নির্বাচনেও আমার নির্বাচনী এলাকাসহ সারা দেশে হক্কানী আলেমরা গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও তিনি হক্কানী আলেমদের পরামর্শকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস প্রদান করেন।

গতকাল শনিবার দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম, রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম এবং আত্রাই উপজেলার আলেমদের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস, সাধারণ সম্পাদক হেলাল হাশেমী, রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি কাজী মাওলানা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা খাইরুল বাশার, শিম্বা মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, ইকরা নূরানী স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিচালক হাফেজ সালমান সোহেল, তারাটিয়া ছোটডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস আলী, মধুগুড়নই মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম ও সমসপাড়া বাজার মসজিদের ইমাম মাওলানা সোহেল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper