
মোঃ বিল্লাল হোসেন, ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে পারিবারিক কলহের জেরে স্বামী নিজ স্ত্রীকে হত্যা করেছেন। ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় আত্মসমর্পণ করেছেন।
নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার পিতা আব্দুল মান্নান এবং মাতা নুর নাহার। অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা লক্ষীপুর জেলার রামগঞ্জ সোনাপুর মহাদড়। তারা চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায় বসবাস করতেন।
সূত্র জানায়, শনিবার ইফতারের কিছুক্ষণ আগে তাদের বাসায় পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় এবং জহিরুল ইসলাম হালিমাকে দুইটি ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানাচ্ছেন, গত প্রায় এক মাস ধরে দাম্পত্য জীবনে কলহ চলছিল।
পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।