প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পৌর কলেজ এলাকার কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের পাশে অবস্থিত ইকো ব্রিকস ইটভাটার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাসিমা কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে। স্বজনরা জানান, বুধবার (১৫ এপ্রিল) সকালে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ইটভাটার পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)