
স্টাফ রিপোর্টার, উথোয়াই খৈ রাখাইন, চট্টগ্রাম:
ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস্ ডেমোক্র্যাটিক ফ্রন্ট) এর শীর্ষ সন্ত্রাসী বিশাল চাকমা ওরফে প্রদীপময় চাকমা (৫৫) চট্টগ্রামে র্যাব-৭ এর হাতে আটক হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ১২টার দিকে চট্টগ্রামের বায়েজিদ-বোস্তামি থানার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, বিশাল চাকমা ইউপিডিএফ-এর ঘাগড়াছড়ির পানছড়ি ইউনিটের সামরিক কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে ঘাগড়াছড়ি ও আশেপাশের এলাকায় অস্ত্র পাচার, হত্যাসহ চাঁদাবাজি, অপহরণ ও অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি চট্টগ্রামে আত্মগোপন করছিলেন।
বর্তমানে তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।