
অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৫ রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রথমে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘোষবাগ এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোঃ জয় (৩০) কে আটক করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত শাহাজুদ্দি (৪০) ও তার মা রোমিজা খাতুনের (৬০) নাম প্রকাশ করে। পরবর্তীতে যৌথ বাহিনী তাদের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৮ পিস ইয়াবা উদ্ধার করে। তারা জিজ্ঞাসাবাদে একই দিন প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রির কথা স্বীকার করে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে সাব্বির (১৮) কে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ এবং তার সহযোগী আলফাজ (২০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
উদ্ধারকৃত মালামাল:
৪৪ পিস ইয়াবা ট্যাবলেট
৩০০ গ্রাম গাঁজা
নগদ টাকা ১৪,১২০/- (ইয়াবা ব্যবসার লেনদেন)
১০টি মোবাইল ফোন (মাদক ব্যবসায় ব্যবহৃত)
আটককৃতরা:
১। মোঃ জয় (৩০), ঘোষবাগ, আশুলিয়া
২। মোঃ শাহাজুদ্দি (৪০), ঘোষবাগ, আশুলিয়া
৩। রোমিজা খাতুন (৬০), ঘোষবাগ, আশুলিয়া
৪। সাব্বির (১৮), নিশ্চিন্তপুর, আশুলিয়া
৫। আলফাজ (২০), নিশ্চিন্তপুর, আশুলিয়া
আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনী জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।