
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ২৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার উজান ভাটি হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
অপরদিকে একই দিন সকাল ৬টা ৫৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করা হয়। মোটরসাইকেল আরোহী দুইজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. সম্রাট মিয়া ওরফে সজিব (২৫), পিতা তাজুল ইসলাম, মাতা কল্পনা বেগম, গ্রাম দজনগর, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া;
বাপ্পি মিয়া (৩০), পিতা মীর কাশেম, মাতা সুমনা বেগম, গ্রাম সুলতানপুর, থানা ব্রাহ্মণবাড়িয়া সদর;
মো. রিপন (৪২), পিতা আব্দুল মান্নান, মাতা হাফেজা বেগম, সাং মিজমিজি উত্তরপাড়া;
মো. রাকিবুল হক ওরফে শুভ (৩০), পিতা মৃত জহিরুল হক, মাতা তাছলিমা বেগম, সাং মিজমিজি পশ্চিমপাড়া, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়ের করা হয়েছে।