আশুগঞ্জ টোল প্লাজায় পিকআপে ৩০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আশুগঞ্জ টোল প্লাজা এলাকা থেকে একটি হলুদ রঙের পিকআপ গাড়ি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আরফাতুল ইসলাম (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার খাড়েরা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ইমান উদ্দিন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।