
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ হানিফ শেখ প্রকাশ সাদ্দাম হোসেন (৩৫), পিতা: মোঃ দাউদ হোসেন, মাতা: বেবি বেগম, সাং: জলিল ভাটিয়ারি, থানা: সীতাকুন্ড, জেলা: চট্টগ্রাম।
২. মোঃ সোহেল ফরাজি (৩০), পিতা: আব্দুল বারেক ফরাজি, মাতা: লাইলি বেগম, সাং: মালসা, থানা: শরণখোলা, জেলা: বাগেরহাট।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানা-এ একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।