
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। তল্লাশিকালে গাড়িটি থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এরপর একই এলাকায় সকাল ৭টা ৫৫ মিনিটে আরেকটি অভিযানে একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. আলমগীর মিয়া (৩৩), পিতা: মো. মজনু মিয়া, মাতা: মোছা. রাশিদা খাতুন, গ্রাম: আজমতপুর, থানা: ময়মনসিংহ সদর, জেলা: ময়মনসিংহ।
মো. ইয়াকুব আলী (৩৮), পিতা: মো. শহিদুল্লাহ, মাতা: রাশিদা আক্তার।
মো. আলমগীর (৩৮), পিতা: মৃত হাবিবুর রহমান, মাতা: আছিয়া বেগম।
তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার চান্দেরকান্দি এলাকায়।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়ের করা হয়েছে।