আশুগঞ্জে ১৯১০ পিস ইয়াবা উদ্ধার, সিএনজিসহ ২ মাদক কারবারি গ্রেফতার
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে আশুগঞ্জ থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির ভেতর থেকে ১৯১০ (এক হাজার নয়শত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা—
১) মোঃ রানা (২৪)
পিতা: মোহাম্মদ আলী
মাতা: বানেছা বেগম
সাং: সহদেবপুর
২) মোঃ সবুজ (২৪)
পিতা: কালা মিয়া
মাতা: মর্জিনা বেগম
সাং: হাটিঙ্গা
উভয় থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
এ বিষয়ে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।