
মিনহাজ উদ্দীন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন চেকপোস্টে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। পরে তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
ঘটনা সোমবার দুপুর প্রায় ১টার দিকে ঘটেছে। চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় সেনা সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন:
মোঃ সিদ্দিক (৪০), পিতা: আব্দুল মজিদ, ক্যাম্প নং–১৫, জামতলী, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার
মোঃ জুবায়ের (৩৫), পিতা: সুলেমান, ক্যাম্প ব্লক A–39, বালুখালী, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার
থানা সূত্রে জানা যায়, প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হস্তান্তর করা হবে।