1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আলীকদমে সীমান্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে দুই উপদেষ্টা - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:২৬|
ব্রেকিং নিউজ:
নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

আলীকদমে সীমান্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে দুই উপদেষ্টা

মোঃ নুরুল ইসলাম (রাজু)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
আলীকদমে সীমান্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে দুই উপদেষ্টা
আলীকদমে সীমান্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে দুই উপদেষ্টা

আলীকদমে সীমান্ত সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে দুই উপদেষ্টা

মোঃ নুরুল ইসলাম (রাজু), বিশেষ প্রতিনিধি বান্দরবান | ২৮ জানুয়ারি ২০২৬

বান্দরবানের আলীকদম উপজেলায় নির্মাণাধীন পোয়ামূহুরী সীমান্ত সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ পরিদর্শনে অংশ নেন।

সকাল ১১টা ২০ মিনিটে উপদেষ্টাগণ হেলিকপ্টারযোগে আলীকদমের মেনদনপাড়া সেনা ক্যাম্পে অবতরণ করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি) কর্তৃক বাস্তবায়নাধীন সীমান্ত সড়কের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন তারা।

মোরনীপাড়া টিওপি সংলগ্ন এলাকায় ৩৪ ব্রিগেড ও ১৭ ইসিবির দায়িত্বশীল কর্মকর্তারা প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সার্বিক চিত্র ও অগ্রগতি উপস্থাপন করেন। এ সময় সীমান্ত সড়কের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে উপদেষ্টাদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।

পরিদর্শনকালে উপদেষ্টাবৃন্দ সড়ক নির্মাণের গুণগত মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা পার্বত্য অঞ্চলের নিরাপত্তা জোরদার এবং স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সীমান্ত সড়ক প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চট্টগ্রামের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম এনডিসি, পিএসসি, প্রকল্প পরিচালক কর্নেল তানিম শহরিয়ার এবং স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন পিএসসি-সহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।

এছাড়াও আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিকাল ২টা ৪০ মিনিটে উপদেষ্টাগণ হেলিকপ্টারযোগে রাঙামাটি সার্কিট হাউসের উদ্দেশ্যে আলীকদম ত্যাগ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper