
মিনহাজ উদ্দীন, আলীকদম উপজেলা প্রতিনিধি:
২২ ফেব্রুয়ারি, রবিবার — বাদ আছরের নামাজের পর আলীকদম জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলীকদম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি MD. Hridoy Chowdhury এবং সঞ্চালনা করেন Shohail Ahamed। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জনাব তৌফিকুল ইসলাম ওমর, আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা অফিস সম্পাদক জনাব আল জাওয়াত শাফী।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলীকদম ইসলামি ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জনাব মো: জসিম উদ্দিন, আলীকদম জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক জনাব মো. আবু সুফিয়ান, এবং Md Elias, Md Belal Khan, Jafor Alom সহ উপজেলার বিভিন্ন নেতৃত্ববৃন্দ।
বক্তারা বলেন, রমজান মাস ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে প্রতিটি কাজ — নামাজ, রোজা, দান-সদকাহ — পরিপূর্ণ করার মাধ্যমে নিজেদেরকে ইসলামি আন্দোলনের জন্য আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। শ্রমিক কল্যাণের প্রতিটি কর্মীকে ফরজ ও সুন্নত নামাজের পাশাপাশি নফল, তারাবি, তাহাজ্জুদের প্রতি এবং দান-সদকাহের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।