1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা - আমার সকাল ২৪ |
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৩:১১|
ব্রেকিং নিউজ:
আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু ড্রেন পরিষ্কারের নামে ভোগান্তি, নোয়াখালী পৌরসভার বিরুদ্ধে অভিযোগ সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ মাগুরার মহম্মদপুরে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ পরকীয়ার জেরে রক্তাক্ত রাত: নীলফামারীতে মতিউল হত্যা, এলাকায় চাঞ্চল্য শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মকে সিলেটে ‘ছিলটি ভাষা ও সাংস্কৃতিক চর্চা লোক উৎসব ২০২৬’ বাউফলে জেলেদের চাল আত্মসাৎ: সংবাদ প্রকাশ না করার অনুরোধ প্যানেল চেয়ারম্যানের নাটোরের গুরুদাসপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগে জরিমানা, নির্মাণে বাধা চারঘাটে হাত কাটার হুমকির পর সাংবাদিককে পেটালেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জে ১০০ বোতল স্কাব সিরাপসহ মাদককারবারি গ্রেপ্তার যুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। কালিয়াকৈরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে চিকিৎসক হেনস্তা: ওসির বিরুদ্ধে ব্যবস্থা সুপারিশ শাহজাদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার বেলকুচিতে ১৪৫৫ লিটার তেল জব্দ দুই জনকে২০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ভাড়া নৈরাজ্য রোধে বিআরটিএর অভিযান বাঁশখালীতে মা হত্যা, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার ফরিদপুরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর ব্যস্ত দিন ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড ডোমারে মোবাইল কোর্টের অভিযান: ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা চকবাজার থানা ও লালবাগ পুলিশ ফাঁড়ীর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ছয় জন গ্রেফতার ভাঙ্গুড়ায় মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন আক্কেলপুরে ডিউটি রেখে খেতে গেছেন চিকিৎসক, রোগীর মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ছে নিউমোনিয়া ও জ্বরের রোগী, হাসপাতাল সংকটে শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা সজিব হত্যার বিচারের দাবিতে উত্তাল বাকেরগঞ্জ চারঘাটের ভায়ালক্ষীপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জিল্লুর রহমানের প্রতি এলাকাবাসীর আস্থা সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে অর্থদণ্ড কিশোরগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান

আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা

ফরহাদ হোসেন রাজ
  • আপলোডের সময় : শনিবার, এপ্রিল ৪, ২০২৬,
আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা
আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা

আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে সংখ্যালঘু একটি পরিবারের জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার ফলে স্থানীয়ভাবে চরম উত্তেজনা ও ক্ষোভ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটে ৪ এপ্রিল ভোর রাতে, উপজেলার কাস্তুল ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দাসপাড়া এলাকায়। ভুক্তভোগী সুধীর দাস (৫০) অভিযোগ করেছেন, একই এলাকার মিজানুর রহমান (৪৩), দুলাল (৫৫) ও কাউসার (৩৫) গং তার বৈধ সম্পত্তি জোরপূর্বক দখল করেছে। অভিযুক্তরা আদালতের ১৪৪ ধারা অমান্য করে টিনসেড দিয়ে বাউন্ডারি নির্মাণ করে জমি দখল করেন।

সুধীর দাস জানান, তিনি ২০০৩ সালে ১৫৫৯ নং এওয়াজ বদল দলিলের মাধ্যমে কাস্তুল মৌজার এস.এ ২৯০ খতিয়ানের অন্তর্ভুক্ত জমি বৈধভাবে ক্রয় করেন। জমিটি মূলত স্থানীয় জমিদার পরিবারের ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করা হয়।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরাও জমিদার পরিবারের অন্য অংশ থেকে কিছু জমি ক্রয় করেছেন, কিন্তু তারা সংখ্যালঘু পরিবারের জমির একাংশ নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছেন।

মামলার প্রেক্ষিতে আদালত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উক্ত সম্পত্তির ওপর ১৪৪ ধারা জারি করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু রাতের আঁধারে দখলবাজরা আদালতের আদেশ উপেক্ষা করে সম্পত্তি দখলে নিয়েছে।

অষ্টগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয় পক্ষকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে। প্রাথমিকভাবে এটি ১৪৪/১৪৫ ধারা অমান্যের ঘটনা হিসেবে প্রতীয়মান হচ্ছে।

স্থানীয়রা দাবি করছেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও এ ধরনের রাতের দখল আইনের প্রতি চরম অবজ্ঞা এবং সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তোলে। প্রশাসনিক হস্তক্ষেপ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper