1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আদালতের রায় উপেক্ষা করে মিথ্যা অভিযোগ: জমির প্রকৃত মালিকের সংবাদ সম্মেলন - আমার সকাল ২৪ |
২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৩:৩৩|
ব্রেকিং নিউজ:
বাংলাদেশে ব্যাংক ও অর্থনীতি: ‘চোরের হাতে সিন্দুক’ পরিস্থিতি বাতিরকান্দিতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন তারাগঞ্জে নিখোঁজ ইলেকট্রিশিয়ানের মরদেহ আলু ক্ষেত থেকে উদ্ধার যশোরসহ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫.৮৬ কোটি টাকার চেক বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ এমপির সঙ্গে ছাতক লাইমস্টোন ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাৎ আলীকদমে পুকুরে ডুবে যাওয়া ৩ বছরের শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার, চিকিৎসায় সাড়া রায়পুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২৫ কুশিয়ারায় ফেরিঘাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমএ মালিক চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, জনতার সহায়তায় রক্ষা বালু উত্তোলন ও কিশোর গ্যাংয়ে ‘জিরো টলারেন্স’: এমপি নূরুল ইসলাম বুলবুল ফরিদপুরের কিশোর শ্রমিকের মৃত্যু: মূল অভিযুক্ত রিহাত শেখ গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে আগুনে ৩০ ট্যুরিস্ট জিপ ভস্মীভূত, ১৫ জন আহত জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Test ফরিদপুরে ইজিবাইক চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার কালীগঞ্জে রেললাইনের পাশে যুবকের লাশ উদ্ধার নওগাঁর আত্রাই আইডিয়াল বিএম কলেজের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সৌন্দর্য বর্ধন ও কৃষ্ণচূড়া রোপণ নোয়াখালী-বেগমগঞ্জে শিশুমৃত্যু: নার্সের অবহেলা অভিযোগে উত্তেজনা সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত চট্টগ্রামে আবারও ভূমিকম্প শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বিরোধ, হামলায় আহত ২ রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের ঢাকায় হাসপাতালে ভর্তি নাছির চৌধুরী-কে দেখতে দুই মন্ত্রী চৌগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ডা. ফরিদ বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক গ্রেফতার সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩ মাদক কারবারি আটক জগন্নাথপুরে নবনির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির সংবর্ধনা ঝিকরগাছা বাজারে এমপি ডা: ফরিদ’র জিরো টলারেন্স ঘোষণা তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল ৬ বছরের শিশুর মরদেহ ওসমানীনগরে মোবাইল কোর্টে ৭ ব্যবসায়ীর জরিমানা বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু নওগাঁয়ে দুর্নীতি ও মাদক রুখতে প্রশাসন-পুলিশ সর্বদা তৎপর

আদালতের রায় উপেক্ষা করে মিথ্যা অভিযোগ: জমির প্রকৃত মালিকের সংবাদ সম্মেলন

সাজেদুল ইসলাম রাসেল
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪,
আদালতের রায় উপেক্ষা করে মিথ্যা অভিযোগ: জমির প্রকৃত মালিকের সংবাদ সম্মেলন
আদালতের রায় উপেক্ষা করে মিথ্যা অভিযোগ: জমির প্রকৃত মালিকের সংবাদ সম্মেলন

আদালতের রায় উপেক্ষা করে মিথ্যা অভিযোগ: জমির প্রকৃত মালিকের সংবাদ সম্মেলন

সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।

বগুড়া: আজ (৩০ ডিসেম্বর ২০২৪) বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল গফুর প্রাং পৈত্রিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধ ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

মোঃ আব্দুল গফুর প্রাং উল্লেখ করেন, গত ২৫ ও ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে দৈনিক চাঁদনি বাজার, দৈনিক করতোয়া ও অন্যান্য পত্রিকায় প্রকাশিত সংবাদে এবং ২৭ ডিসেম্বর বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তার পৈত্রিক সম্পত্তি নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়।

তিনি দাবি করেন, তার পিতামহ ছৈইমউদ্দিন জেএল নং-২৩৯, মৌজা মাঝিড়া, সাবেক দাগ নং-৬৩৫, হাল দাগ নং-৮৭ এর উত্তর ধারে ৩ শতক জমি সিএস নং-১৮৯-এর মূল মালিক থেকে ক্রয় করেন। সেই সম্পত্তির খতিয়ান, ডিসিআর এবং আদালতের রায় তাদের পক্ষে এসেছে।

মোঃ আব্দুল গফুর প্রাং বলেন, “আমরা দীর্ঘ ৮০ বছর ধরে উক্ত জমিতে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছি। বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ডের অনুমোদিত নকশা অনুযায়ী আমরা সম্প্রতি নির্মাণ কাজ শুরু করি। তবে মোঃ মোমিন প্রামাণিক ও তার ছেলে সেলিম রেজা আমাদের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের হুমকি ও ভীতি প্রদর্শন করেন।”

তিনি আরও জানান, মোমিন প্রামাণিক তার দায়ের করা ৭১/৯৬ নং বণ্টন মামলা, ৫০/১৮ আপিল মামলা এবং অন্যান্য সব মামলায় পরাজিত হয়েছেন। বর্তমানে হাইকোর্ট সিভিল রিভিশন মামলার নোটিশ কিংবা রায়ের কোনো কপি তাদের হাতে পৌঁছেনি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, “২০ ডিসেম্বর রাতের আধারে ঢালাই কাজ করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”

শেষে, তিনি প্রশাসন এবং সচেতন নাগরিকদের কাছে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper