
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবনের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম এলাকার আজিজার রহমানের ছেলে নাইম হোসেন (২৪) ও জালাল উদ্দিনের ছেলে শেরেকুল ইসলাম (২৫)।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক হযরত আলী জানান, শনিবার রাতে বিহিগ্রাম এলাকায় ওই দুই যুবক গাঁজা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।