1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| ভোর ৫:১৩|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬,
আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন
আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন

আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
“প্রযুক্তি ও সমতায়, কল্যাণে আস্থা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও আত্ম-অনুসন্ধানমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে পূর্বনির্ধারিত ২ জানুয়ারি দিবসটি পালন করা সম্ভব হয়নি। শোক-পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে শনিবার যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

প্রধান অতিথি বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছেছে। সমাজসেবাকে কেবল দাপ্তরিক দায়িত্ব হিসেবে নয়, মানবিক দায়বদ্ধতা থেকে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে যোগ্য ব্যক্তিরাই যেন সরকারি সুযোগ-সুবিধা পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. ইমরান হোসেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, কার্যনির্বাহী সদস্য মো. রুহুল আমিনসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী সিরাজ উদ্দিন ও আবুল কালাম আজাদ।

বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এর সুষম বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিক: মোঃ আব্দুস ছালাম
উপজেলা প্রতিনিধি, আত্রাই, নওগাঁ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper