
মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি
দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে আজ রবিবার (৮ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্দিষ্ট যানবাহনের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করেছে।
মোটরসাইকেল: দৈনিক সর্বোচ্চ ২ লিটার পেট্রল/অকটেন
ব্যক্তিগত গাড়ি (কার): দৈনিক সর্বোচ্চ ১০ লিটার
এসইউভি, জিপ, মাইক্রোবাস: দৈনিক ২০–২৫ লিটার
পরিবহন খাতে ডিজেলের জন্যও রেশনিং কার্যকর করা হয়েছে:
স্থানীয় রুটের বাস বা পিকআপ ভ্যান: দৈনিক ৭০–৮০ লিটার
দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কনটেইনার ট্রাক: দৈনিক ২০০–২২০ লিটার
জ্বালানি মন্ত্রী জানান, এই ব্যবস্থা দেশের তেলের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট বা অনিয়ম রোধ করতে নেওয়া হয়েছে। নতুন বণ্টন ব্যবস্থা তদারকি করার জন্য সারাদেশে আজ থেকে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট কাজ করবে।