1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি - আমার সকাল ২৪ |
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:১৭|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪,
আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার(২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আসামমুড়া গ্রামের মাঝহাটির রহিদ আলী, হাফিজুর রহমান ও ফয়জুর রহমান। বসতঘরগুলো আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো এখন নি:স্ব।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে আসামমুড়া মাঝহাটিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ৩টি বসতঘর, আসবাবপত্র, নগদটাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীরা বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সব পুড়ে গেলো কিছুই করতে পারলাম না। আমাদের কোনো জমানো টাকা নাই, যেই টাকা দিয়ে ঘর তুলবো। এখন সরকার যদি সাহায্য করে তাহলে ঘর তুলতে পারবো।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভুক্তভোগী পরিবারগুলোকে শুকনো খাবার, শীতবস্ত্র ও ঢেউটিন বিতরণ করেছি৷ আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে৷

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper