প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
আখাউড়ায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আখাউড়ায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
৬ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আখাউড়া পৌরসভার শান্তিনগর এলাকা থেকে ৫০০ (পাঁচশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা নিম্নরূপ—
১। শাহীন খলিফা (২৪)
পিতা: মৃত অহিদ খলিফা
মাতা: মাজেদা বেগম
সাং: শ্যামনগর (খলিফা বাড়ি)
২। সারফিন জমাদ্দার ওরফে সাব্বির (২৩)
পিতা: মৃত মো. জালু মিয়া
মাতা: সালমা আক্তার
স্থায়ী ঠিকানা: তারাগন (জমাদ্দার বাড়ি), থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
বর্তমান ঠিকানা: শ্যামনগর, পোস্ট: কোড্ডা, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)