
মস্ত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে এক ট্রেন যাত্রীকে ইভটিজিং করার দায়ে জনি মিয়া (৩০) নামে এক যুবককে ভ্রাম্যমান আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বুধবার দুপুরে স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের মৃত হোসেন মিয়ার পুত্র।
স্টেশন সুপার মো. নুরনবী জানান, ট্রেন থেকে নামার সময় জনি মিয়া এক নারী যাত্রীকে হয়রানি করলে তার পিতা বিষয়টি জানিয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেন। পরে স্টেশন সুপারিনটেনডেন্ট ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জনি মিয়াকে আটক করেন।
আখাউড়া রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর সুদর্শন কান্তি দে বলেন, আদালতের মাধ্যমে দন্ডপ্রাপ্ত জনি মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।