1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ - আমার সকাল ২৪ |
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৪৪|
ব্রেকিং নিউজ:
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত চট্টগ্রামে আবারও ভূমিকম্প শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বিরোধ, হামলায় আহত ২ রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের ঢাকায় হাসপাতালে ভর্তি নাছির চৌধুরী-কে দেখতে দুই মন্ত্রী চৌগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ডা. ফরিদ বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক গ্রেফতার সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩ মাদক কারবারি আটক জগন্নাথপুরে নবনির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির সংবর্ধনা ঝিকরগাছা বাজারে এমপি ডা: ফরিদ’র জিরো টলারেন্স ঘোষণা তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল ৬ বছরের শিশুর মরদেহ ওসমানীনগরে মোবাইল কোর্টে ৭ ব্যবসায়ীর জরিমানা বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু নওগাঁয়ে দুর্নীতি ও মাদক রুখতে প্রশাসন-পুলিশ সর্বদা তৎপর ফরিদপুরে রমজান উপলক্ষে ট্রাফিক ও মার্কেট পরিদর্শন পুলিশের পাঁচথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষকদের সঙ্গে বগুড়া-৫ এমপির সৌজন্য সাক্ষাৎ ঢাকা-ভাঙ্গা রুটে চাঁদাবাজি বন্ধে এমপি হানজালার অভিযান ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী গ্রেফতার বেতাগীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা বগুড়া শেরপুরে মহাসড়কে চাঁদাবাজি ও মাদক রোধে ‘জিরো টলারেন্স’ নীতি: জিএম সিরাজ এমপি রাজারহাটে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত গুলিস্তানে ট্রাফিক বিশৃঙ্খলা, টিআই’র বিরুদ্ধে অবহেলার অভিযোগ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের দেয়াল লেখন কর্মসূচি হাসপাতাল থেকে সড়ক—নিজেই পরিচ্ছন্নতা অভিযানে এমপি সালেহী রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সদকাতুল ফিতরের আদায়ের সঠিক হিসাব নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় মানবঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে মিলবে টিকিট মেহজাবীন চৌধুরী উড়িয়ে দিলেন বিদেশি মদসহ আটক হওয়ার খবর, আইনি পদক্ষেপের ঘোষণা ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু নোয়াখালী টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গাজীপুরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন বাউফলে মাদক ব্যবসায়ী গ্রেফতার লক্ষ্মীপুরবাসী চাইছেন বীথিকাকে সংরক্ষিত নারী আসনের এমপি ঢাকা–সিলেট মহাসড়কে মাধবপুরে দুর্ঘটনা: নোহা প্রাইভেটকার ও কনক্রিটবাহী ট্রাকের সংঘর্ষ নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য ৪ দোকানিকে জরিমানা

আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬,
আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ
আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ

আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে রেঞ্জাধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) প্রতি একটি বিশেষ গোপনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি মোহাম্মদ শাহজাহান, পিপিএম বার, পিএইচডি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়—বর্তমানে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ ঘোষিত ‘ফ্যাসিস্ট’ সংগঠনগুলোর নেতাকর্মীরা আদালত থেকে জামিন পাওয়ার পর তাদের বিরুদ্ধে পুনরায় গ্রেফতার বা ‘শোন অ্যারেস্ট’ দেখানোর বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর যেসব প্রভাবশালী নেতা বা কর্মী জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় দলকে সংগঠিত করার সক্ষমতা রাখেন কিংবা মাঠপর্যায়ে রাজনৈতিক তৎপরতা চালাতে পারেন—তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে থাকা অন্য কোনো পুরোনো বা নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে যেসব কর্মীর সাংগঠনিক প্রভাব বা রাজনৈতিক তৎপরতা চালানোর সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও জানানো হয়, এ সংক্রান্ত বিষয়ে এর আগেও পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল ও জরুরি উল্লেখ করে রাজশাহী রেঞ্জের প্রতিটি জেলায় নির্দেশনাটি কার্যকর করার কথা বলা হয়েছে।

এছাড়া ভিআইপি প্রটোকল ও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন ডিআইজি।

রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়াজয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাজনৈতিক অস্থিরতা রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। চিঠিটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে গ্রেফতার ও আইনি প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper