
বগুড়া শাজাহনপুর প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে ‘অ'পা'রে'শ'ন ডেভিল হান্ট ফেজ–২’ অ'ভিযানে চারজন আসা'মিকে গ্রে'ফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতের বিশেষ অ'ভিযানে গ্রে'ফতারকৃতদের বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রে'ফতারকৃতরা হলেন— মোঃ মেহেদুল ইসলাম মেহেদী (৪১), শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য, পিতা মোঃ হাফিজার রহমান, সাং জয়ন্তীবাড়ী; মোঃ জাহিদুর রহমান (৪৭), শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য, পিতা মোঃ আব্দুল হালিম প্রাং, সাং বড়পাথার; মোঃ আবু জাফর (৪২), শাজাহানপুর উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক, পিতা মৃত ইমান আলী প্রাং, মাতা মোছাঃ জাহানারা বেগম, সাং জয়ন্তীবাড়ী; এবং মোঃ শাহাবুল ইসলাম (৪৫), শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, পিতা মৃত নুর হোসেন ওরফে চুন্নু কসাই, সাং শাহানগর। সকলের থানা শাজাহানপুর, জেলা বগুড়া।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. তৌহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রে'ফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অ'পরা'ধ দমনে পুলিশি অ'ভিযান অব্যাহত থাকবে।